নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ সমিতি ইউএই এর উদ্যোগে চট্টগ্রাম ১৪ আসন এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯ টায় শারজাহ বাংলাদেশ সমিতি বঙ্গবন্ধু হলে সংগঠনের প্রতিষ্ঠাতা লায়ন নজরুল ইসলাম তালুকদার সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি বৈধপথে রেমিট্যান্স পাঠাতে আহ্বান জানিয়ে সংবর্ধিত আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি প্রবাসীদের উদ্দেশে বলেন,বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রপ্তানি আয়ের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স। বৈধপথে রেমিট্যান্স পাঠালে আপনার পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের উন্নয়নে আপনার অবদান নিশ্চিত হয়। এছাড়া দেশে আপনার আয় বৈধ বলে বিবেচিত হয়। বর্তমান পরিস্থিতিতে দেশের আমদানি ব্যয় মেটানো ও দেশের অর্থনীতি গতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অত্যন্ত জরুরি।তাই দেশের এ প্রয়োজনীয় পরিস্থিতিতে বৈধপথে তথা ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানোর জন্য সকল প্রবাসীদের প্রতি তিনি আহবান জানান।

সংবর্ধিত অতিথি আরো বলেন, চন্দনাইশ সমিতি ইউএই সংগঠন দেশের আর্তমানবতার সেবার পাশাপাশি প্রবাসীদের মাঝে আন্তরিক মেলবন্ধনে সবার কাছে অনেক প্রশংসিত।

সর্বশেষ অনুষ্ঠানে আগত সবাইকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনে আপ্যায়ন করা হয়।