লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এক নারীর সাথে প্রেমের অভিনয় ও বিয়ের প্রলোভনে ফেলে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছে মোহাম্মদ হোসেন (৩৫) নামে এক যুবক। গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ ব্যাপারে লোহাগাড়া থানায় রুজুকৃত মামলার এজাহারভুক্ত একমাত্র আসামী এ যুবক। এ যুবক লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) পূর্বকলাউজান গ্রামের বাসিন্দা মফিজুর রহমানের পুত্র এবং একজন দোকানদার। মামলার বাদী স্বামী পরিত্যক্তা একই এলাকার নাথ পাড়ার বাসিন্দা। এ নারী বৈবাহিক জীবনের সংসারে এক ছেলে ও এক মেয়ের জননী।

মামলার এজাহারমূলে জানা যায়, অভিযুক্ত যুবকের দোকানেই পরিচয় হয় ভুক্তভোগী নারীর সাথে। ধীরে ধীরে দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে। তাদের দুজনের মধ্যে এ সম্পর্ক শুরু হয় ২০১৬সন থেকে এ নারীর পরকীয়া সম্পর্কে অবগত হয় তার স্বামী। ফলে এ সংসারে নেমে আসে অশান্তির ঘনঘটা। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঘটে বিচ্ছেদ। পরে অভিযুক্ত যুবক মোহাম্মদ হোসেন স্বামী পরিত্যক্তা সেই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। গড়ে তোলে শারীরিক সম্পর্ক। হাতিয়ে নেয় স্বামী পরিত্যক্তা সেই নারী টাকা-পয়সা। অবশেষে এক সময় সেই নারীকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করে অভিযুক্ত যুবক মোহাম্মদ হোসেন। এতে, ঘোর অন্ধকার নেমে আসে সেই নারীর জীবনে। শেষপর্যায়ে মামলার আশ্রয় নেয় সেই নারী। মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই যুযুৎশু যশ চাকমা। তিনি জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।