আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে সিফাত (২৪) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করাবস্থায় আনোয়ারা থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। আনোয়ারা থানার ডিউটি অফিসার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করেছে
 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে স্বীকারোক্তিতে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায়  সিফাতকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সে  স্থানীয় বাবুল মিয়ার পুত্র। উপজেলার শিক্ষার পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।