আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে সৈকতে শুটঁকি ও মাছের আড়তের জন্য গড়ে উঠা ৫ টি ঘর সম্পন্ন ভূস্মীভূত হয়েছে। আগুনে মো. শাহজাহান, মো. লোকমান, জাকারিয়া, ছালেহ আহমদ ও আবদুর রশিদের আড়ৎ ও বসত ঘর পুঁড়ে গেছে। আগুনের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়নি বলে জানায় স্থানীয়রা। আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ আগুন । সৈকতে মাছ ধরার জালের আড়ৎ ও শুঁটকি পল্লী হিসেবে পরিচিত ঘরগুলো পুড়ে যায়।

তিনি আরো বলেন, প্রতি বছরই এই বাসাঘরে আগুন লাগে । বিষয়টি আমাদের বোধগম্য হচ্ছে না।