এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমেটেড (সিইউএফএল) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আ্যমোনিয়া প্লান্টের রিফর্মার পাইপ লাইনে অগ্নিকাণ্ডের ঘটে। সিইউএফএল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা আগুণ নিয়ন্ত্রনে আনে। পরে কাফকো, আনোয়ারা, চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইউনিট গুলো দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।
সি ইউ এফ এল ফায়ার সার্ভিস সূত্রে প্রকাশ, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টে পাইপ লাইনের গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলে ও উৎপাদন বন্ধ রয়েছে। সি ইউ এফ এল ফায়ার এন্ড সেইফটি বিভাগের সহকারি আতাউর রহমান জানায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারখানার কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে রিফর্মার পাইপ লাইন পুরানো হওয়ায় ফেটে আগুন ধরেছে।
এ বিষয়ে জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথ জানায়, আগুনে তেমন ক্ষতি হয়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণ করায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছে কারখানা। আপাতত কারখানা উৎপাদন বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার মেরামতের কাজ শুরু করা হবে।




