মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে তেতুলতলী বাজার কমিউনিটি ক্লিনিক এর নির্মাণ কাজ সমাপ্তির পথে। চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক সংলগ্ন যোগাযোগ সুবিধা সম্বলিত এলাকায় গত মে মাসে এর নির্মাণ কাজ শুরু হয়। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দুই তলা বিশিষ্ট ক্লিনিক ভবনটি নির্মাণ করছে জেলা স্বাস্থ্য বিভাগের প্রকৌশল ইউনিট।
সরেজমিন দিয়ে দেখা যায়, ভবনটির দ্বিতীয় তলায় তিনটা কক্ষ রয়েছে। নিচের তলা উন্মুক্ত ফ্লোর। উত্তর পাশে রয়েছে স্বাস্থ্যসম্মত সেনিটারি ল্যাট্রিনের ব্যবস্থা।
চলতি মাসের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। কর্মরত শ্রমিকরা জানান, এখনো টাইলস স্থাপনের কাজ বাকি রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার কনস্ট্রাকশন নিয়োজিত উপর ঠিকাদারের তত্ত্বাবধানে প্রতিদিন ৮/১০ জন শ্রমিক ভবন নির্মাণে কাজ করে যাচ্ছেন।
ভবনের কাজ সমাপ্ত হলে তাতে ক্লিনিক কার্যক্রম পুরোদমে চালু হবে। এতে সংলগ্ন এলাকার শত শত মানুষ স্বাস্থ্যসেবা সুবিধার আওতায় আসবেন।