প্রেস বিজ্ঞপ্তি: বোয়ালখালী গোমদন্ডী কালকী কমিউনিটি হলরুমে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে আজ সোমবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় জননেতা মঈনউদ্দিন খান বাদল-এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ঈঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম. পি।

তিনি বলেন, বাদল এমন একজন ব্যক্তি, যিনি নিজের ভোগ বিলাসিতা বলতে কিছুতেই আসক্ত ছিল না। সব সময় গণমানুষের কথাই তিনি চিন্তা করতেন।

প্রধান বক্তা ছিলেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম. আবুল কামাল আজাদ।

তিনি বলেন, স্বচ্ছ রাজনীতির মাধ্যমে মানুষের কল্যাণে তার চিন্তাচেতনা বাস্তবায়ন করাই ছিল তার মূল লক্ষ্য।

বিশেষ অতিথি মঈনউদ্দিন খান বাদল-এর সহধর্মিনী সেলিনা খান বাদল বলেন, বাদল সংসদ সদস্য থাকা অবস্থায় নিজের স্বাস্থ্য ও অর্থের চিন্তা কখনও করেন নি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. খসরুল আলম কুদ্দুস, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন শাহ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, বোয়ালখালী উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এম এস আলম, ইউছুপ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা জহির আহমদ, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, মো. হানিফ, আবুল মাসুম, মো. মহসীন, আবদু শুক্কুর, খালেদ মাসুদ প্রমুখ।