নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভায় এম এ সালাম বলেন, বাংলাদেশ বিরোধী গণতন্ত্রের শত্রু ও সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শান্তিপূর্ণ পরিবেশ, অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশকে আবার সেই অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে চায়। তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে।

প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় আজ রবিবার (২০ নভেম্বর) দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের অতীতের মতো বলিষ্ট ভূমিকা রাখতে হবে। নারীদের এক হয়ে অন্যায়, অবিচার ও সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।’

তিনি আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত করার আহ্বান জানান। সভায় আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব‍্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ থেকে ৪ শ জন কাউন্সিলর ও ডেলিগেট হিসেবে যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রোমানা নাসরিন, সৈয়দা সাহেদা সুলতানা, রওশনআরা বেগম, সম্পাদক মন্ডলীর সদস্য সাহিদা বিবি জেলী, রেজোয়ানা শারমিন, জান্নাতুল ফেরদৌস ডলি, রোকেয়া বেগম, জাহানারা নাজনীন, এডঃ বিবি আয়েশা, দিলরুবা ইয়াসমিন, রহিমা মনসুর, মনোয়ারা বেগম, মমতাজ বেগম, সেলিনা আকতার, কার্যনির্বাহী সদস্য সুরাইয়া বাকের, এডঃ রেহেনা আকতার, ফরিদা বেগম নাজমা, দেলোয়ারা বেগম, এডঃ লক্ষী রাণী চক্রবর্তী, লিপি দেওয়ানজি, পারভীন আকতার, সুলতানাত, নার্গীস আকতার, মীরাবাঈ দেবী, ইয়াসমিন আকতার জুগ্নু, জেবুন্নাহার মুক্তা, ইসমত আরা ফেন্সী, শাহিনুর আকতার বিউটিসহ প্রমুখ।