প্রেস বিজ্ঞপ্তি:  কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার শহীদ দৌলত ময়দান প্রাঙ্গণে আজ শনিবার (১৯ নভেম্বর)সকালে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।
উদ্ভাবনী চিন্তাচেতনার উন্মেষের মাধ্যমে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসরমান বাংলাদেশকে ২০৪১ সালের মধে স্মার্ট বাংলাদেশে রূপান্তর সম্ভব উল্লেখ করে পুলিশ সুপার  তাঁর বক্তব্যে উদ্ভাবনী মেলায় প্রদর্শিত ও প্রদত্ত অনলাইন সেবার সমাহার মেলায় আগত দর্শনার্থী তথা সর্বস্তরের কক্সবাজারবাসীকে এবিষয়ে সচেতন করবে এবং প্রান্তিক পর্যায়ে ডিজিটাল সেবার সম্প্রসারণ ঘটাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, শ্রেষ্ঠ ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।