এম, আনোয়ারুল হক, আনোয়ারা : সাধারণ মানুষের মাঝে ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ভূমি মন্ত্রীর আবেগ অনুভূতির কথা শুনে সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছেন। মন্ত্রীকে কাছে পেয়ে জনসাধারণ ও তাদের অনুভূতির কথা জানাচ্ছেন। উচ্ছ্বাস উদ্দীপনায় জনসাধারণ। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার নির্বাচনী এলাকার যে কোন মসজিদে ভূমি মন্ত্রী নামাজ আদায় করছেন।
গত দুই বৎসর করোনার কারণে সাধারণ মানুষের মাঝে পৌঁছা সম্ভব হয়নি। করোনা পরবর্তী ধারাবাহিকতায় তিনি আবারও মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে ও কৌশল আদি বিনিময় করতে নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদে নামাজ আদায় করছেন। গত শুক্রবার আনোয়ারা উপজেলার ভিংরোল গ্রামের তেমুহনী জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। মন্ত্রী সেখানে গেলে মুসল্লিরা ফুল দিয়ে বরণ করেন।
ভূমি মন্ত্রী জাবেদ এমপি তার বক্তব্যে বলেন, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা বেশি। দুনিয়ায় ও আখ রাতে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা করতে হবে।
জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায় ও মানুষের কল্যাণে কাজ করুন। অন্যায় কোন কাজকে সমর্থন করা যাবে না।
কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহু আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী জীবন যাপন করুন। মানুষের সেবা করুন মানুষকে ভালবাসুন।
এ সময় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সরকারি এডভোকেট ইমরান হোসেন বাবু সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা, ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




