আবিদুর রহমান বাবুল, দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি॥ চন্দনাইশে চিকিৎসা জগতে সেবা মূলক প্রতিষ্ঠান দোহাজারীতে ন্যাশনাল হসপিটাল এন্ড ডায়াগস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৮ নভেম্বর সকালে উপজেলার দোহাজারী পৌর-সদরে নব-প্রতিষ্ঠিত দোহাজারী ন্যাশনাল হসপিটাল এন্ড ডায়াগস্টিক সেন্টার, উদ্বোধন উপলক্ষে হসপিটালের উদ্যোগে ডায়াগস্টিক সেন্টার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ন্যাশনাল হসপিটাল এন্ড ডায়াগস্টিক সেন্টার এর চেয়ারম্যান ডাঃ মোঃ শাহিন হাসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, হসপিটাল এর পরিচালক- হেলাল মাহমুদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বশির উদ্দীন মুরাদ, এম.ডি. কায়সার আলমগীর, বিশেষ অতিথি সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আহমুদুর রহমান ডিলার, আওয়ামীলীগ সভাপতি আবদুর শুক্কুর, কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি- আবিদুর রহমান বাবুল, হসপিটালের পরিচালক কামরুল হাসান মিন্টু,আ’লীগ সহ-সভাপতি জামাল উদ্দীন মেম্বার, শাহা আলম মেম্বার প্রমুখ। বক্তাগণ বলেন- নব প্রতিষ্ঠিত দোহাজারী ন্যাশনাল হসপিটাল এন্ড ডায়াগস্টিক সেন্টার একটি সেবা মূলক প্রতিষ্ঠান। এই হসপিটাল রাত-দিন ২৪ঘন্টা অসুস্থ রোগীদের সার্বক্ষণিক সেবা করে যাবে। এখানে যারা সম্পৃক্ত আছেন তারা সবাই একঝাঁক উদ্ধীপ্ত তরুণ। অনেকেই সমাজ সেবক, চিকিৎসক, রাজনীতিবীদ বিধায় সাধারণ মানুষ রোগে কষ্ট লাঘবে সদা-সর্বদা তাদের পাশে থাকবেন।

হসপিটালের উদ্বোধন উপলক্ষে হসপিটালের পরিচালকগণ ঘোষনা করেন ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ১সপ্তাহ পর্যন্ত হসপিটালে চিকিৎসার জন্য আসা প্রত্যেক রোগীকে ফ্রি চিকিৎসা এবং পরীক্ষা-নিরিক্ষা দেওয়া হবে। তাছাড়া এই হসপিটালে আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা-নিরিক্ষায় সব সময় ৪০ শতাংশ কমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। পরে উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হসপিটালের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। বক্তাগণ অদূর ভবিষ্যতে সেবার আলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অসহায়, দরিদ্র রোগীদের মানবিক দৃষ্টি কোণ থেকে চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ জানান।