ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও -রামু পাহাড়ি জনপদে ডাকাতি, অপহরণ, হত্যা, নারী নির্যাতন, মাদকসেবন, ছিনতাই সহ নানান অপরাধ নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ উঠেছে এক ব্যাক্তির  বিরুদ্ধে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ডিআইজি (চট্টগ্রাম), জেলা প্রশাসক, কক্সবাজার, পুলিশ সুপার, কক্সবাজার, অধিনায়ক, র‌্যাব, ওসি রামু থানা বরাবর পাঠানো অভিযোগ পত্রে এসব তথ্য উঠে এসেছে। ঐ অভিযোগে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে গণস্বাক্ষর করেছে রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম, সংরক্ষিত নারী সদস্যা, ওয়ার্ড মেম্বার, সমাজসেবক, গণ্যমান্যসহ ১৬ জন ব্যক্তি। অভিযুক্ত আসামি রশিদ নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় ধলিরছড়ার মৃত গুরা মিয়ার ছেলে।

অভিযোগে জানা যায়, ওই ব্যক্তি এলাকা ভিত্তিক সন্ত্রাসী ও মাদক কারবারি সিন্ডিকেট গড়ে তুলে মাদক পাচার, পাহাড়ে অপহরণ, ডাকাতি, ছিনতাই, হত্যা, মাদক সেবনসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ম্যানেজ করে এসব কর্মকান্ড চালিয়ে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তার নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এলাকা ছেড়েছে অনেক ভুক্তভোগী। প্রতিনিয়ত নিরাপত্তাহীতায় ভুগছে অনেকেই। দেশের বিভিন্ন থানায় ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করে জামিনে এসে পূনরায় মাদক ব্যবসা ও অপরাধ কর্মকান্ডে লিপ্ত হয়ে পড়ে।

সম্প্রতি তার বাড়ির সামনে সিএনজি ডাকাতির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় তিনজন আটক হলেও সে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে।  তার মাদক ব্যবসার কারণে রামু এবং রশিদ নগর ইউনিয়নের মানুষের ঘুম হারাম হয়ে গেছে।স্থানীয় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছ।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় থাকা মামলা গুলো হলো বাঁশখালী থানার মামলা নং ০৫(০৯) মাদক, রামু থানার মামলা নং ৪০ ২৫/৫/১৮ (মাদক), ১২(২)/১৭ (ডাকাতি),  ১৩(২)/১৭ (অস্ত্র) মামলা নং  ২৬ তাং ১৯/০৯/১২ (মারামারি), ১৩ তাং ১৮/১০/০৪ (নারী নির্যাতন), ৯/১৭৬/২০১১ (মারামারি) , ২৩ তাং ১৭/০১/১২ (হত্যা চেষ্টা) , মামলা নং ১২ -তাং ১১/০৩/১৪ (নারী)  রামু থানার মামলা নং ১৬-তাং ৩০/০৬/২০০৮, জিআর -১৩০/১৯, এমআর নং ২০৩/১৭, জিআর ১২২/ এফআইআর নং ১১-১৪/০৫/০৮, সর্বশেষ তিনটি মাদকের মামলা হয় তার বিরুদ্ধে। সেগুলো যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ থানায়। তাছাড়া অন্যান্য থানায় আরো ৪/৫ টি মামলা চলমান রয়েছে।

রশিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম জানান, সে একজন খারাপ লোক। তার কারণে ইউনিয়নের মানুষজন অতিষ্ঠ। ‘তাকে দ্রুত গ্রেফতার করে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন চেয়ারম্যানসহ স্থানীয়রা।

এ বিষয়ে রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী  জানান, তার বিরুদ্ধে এত অভিযোগ আগে জানা ছিল না। এতো মামলা নিয়ে এলাকায় কোনো ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীর স্থান হবে না। খোঁজ খবর নিয়ে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।