লোহাগাড়া প্রতিনিধি : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের প্রথম দিন লোহাগাড়ায় উদ্বোধন করা হল নবনির্মিত ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশন।আজ মঙ্গলবার (১৫ নভেম্বর)  বেলা ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে লোহাগাড়ার এ ষ্টেশন উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানস্থলে পৌঁছে লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সালাম গ্রহণ ও নামফলক উন্মোচন করেন তিনি। লোহাগাড়া উপজেলার পাহাড়-টিলাবেষ্টিত চুনতি ইউনিয়নে নবনির্মিত এ ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ্ আল-মাসুদ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা-পরিচালক  বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও স্থানে এ পর্যন্ত ৪৯৩টি ফায়ার ষ্টেশন স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ যেখানে প্রয়োজন মানুষের কল্যাণে ফায়ার ষ্টেশন স্থাপন করার। দেশের মানুষের জানমাল ও সম্পদ রক্ষাই ফায়ার ষ্টেশনসহ এ দেশের মানুষের সার্বিক কল্যাণই প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনায় কাজ করছে। ফায়ার ষ্টেশন না হলে দেশের মানুষের জানমাল ও সম্পদ রক্ষা সম্ভব নয়।

লোহাগাড়ার এ ফায়ার ষ্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত ডিআইজি প্রবীর ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুল হক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফি উল্লাহ্, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ইদ্রিস, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ্উদ্দীন হিরো, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার আহমদ সিকদার ও আলহাজ মোস্তফিজুর রহমান কলেজ অধ্যক্ষ একেএম ফজলুল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তি।

উল্লেখ্য যে, গত ২০১৫ সনের ১২ সেপ্টেম্বর লোহাগাড়ায় এ ফায়ার সার্ভিস ও সিলিভ ডিফেন্স ষ্টেশনের ভিত্তি স্থাপন করা হয়। উক্ত ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানেও স্বরাস্ত্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি প্রধান অতিথি ছিলেন।