লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়া উপজেলা লেমশীখালী ইউনিয়ন আ’লীগের ত্রি -বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১২ নভেম্বর) সকালে কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিক সিকদারের সভাপতিত্ব প্রথম অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্র নেতা আওরঙ্গজেব মাতবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, সাংগঠনিক সম্পাদক নাজেম উদ্দিন সিকদার লালা,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সিকদার, উপজেলা আ’লীগের সদস্য ও কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা আ’লীগের সদস্য মোঃ মোঃ কায়ছার মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কাইমুল ইসলাম বাদশা,উত্তর ধুরুং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহেদ নুর, সাধারণ সম্পাদক মোঃ আরিফ, কুতুবদিয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন লিটন, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি সাজ্জাদ মাতবর, উপজেলা ছাত্রলীগের নেতা হাসান রিশাদ,কৈয়ারবিল ইউনিয়ন৷ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ রিদোয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মোঃ শরীফ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের উপস্থিতিতে প্রকাশ্যে সাংগঠনিক গঠনতন্ত্রের নিয়মাবলী মোতাবেক কাউন্সিল অধিবেশনে লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি পদের জন্য প্রার্থী ঘোষনা করলে সভাপতি পদে রফিক সিকদার একক প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় রফিক সিকদারকে সভাপতি ঘোষনা করে। কাউন্সিল অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী আহবান করলে নেজামুল হক একক প্রার্থী হওয়ায় তাকে সাধারণ সম্পাদক ঘোষনা করে।




