প্রেস বিজ্ঞপ্তি: ইসলামী আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার কর্মী সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে হালিশহর বাইতুল করিম মাদরাাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। থানা সভাপতি মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন সাকী।
সম্মেলনে প্রধান অতিথি মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেন, দেশ আজ ধ্বংসের পথে, ইসলামী শিক্ষা বাদ দিয়ে নাস্তিক্যবাদ শিক্ষা কায়েম করতে চাচ্ছে এই সরকার, তা কিছুতেই এ দেশের জনগণ মেনে নেবে না। দেশের মানুষ আজ নিত্য প্রযোজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে দিশেহারা।
তিনি আরো বলেন, দেশ ও জাতিকে বাঁচাতে ইসলামের কোন বিকল্প নেই। তাই শপথ নিতে হবে আগামীতে দ্বীন বিজয়ের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
কর্মী সম্মেলন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী ও নগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম। নগর সেক্রেটারি আলহাজ্ব আল মোহাম্মদ ইকবাল। নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, থানা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন খানা দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




