চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: এতিমের টাকা আত্মসাতের ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম কাজল ও মাদ্রাসা সুপার আহসান হাবিব পারভেজকে আসামী করা হয়েছে। গত ২ নভেম্বর চকরিয়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মো. আইয়ুব নামে একব্যক্তি মামলাটি দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ২০০৫ সালে স্থানীয় পাঁচজন শিক্ষানুরাগীর অর্থায়নে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে সুরাজপুর ইসলামীয়া হেফজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়। যার নং (নিবন্ধন নং কক্স ৪৩৭/১৪)। বর্তমানে এতিমখানায় ৯০-১০০ জন ছাত্র রয়েছে। এতিমখানার ৬৫ ছাত্রের নামে ভূয়া মৃত্যুসনদ দেখিয়ে গত ৮ বছর ধরে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম কাজল, মাদাসা সুপার মৌলানা আহসান হাবিব পারভেজ লাখ লাখ টাকা আত্মসাত করে আসছেন। সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান এসব ছাত্রদের পিতা-মাতা থাকার পরও মৃত্যুসনদ দিয়ে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলেছেন মামলার বাদী। এভাবে তারা একে অপরের যোগসাজসে প্রতিষ্ঠানটির প্রায় অর্ধকোটি আত্মসাত করেছেন। নিরবে অনিয়ম ও দূর্নীতি লাখ লাখ টাকা আত্মসাত করলেও এসব বিষয় নিয়ে কারও নজরে আসেনি। চলতি ২২-২৩ অর্থবছরের এতিমের জন্য সরকার ১৬ লাখ টাকা বরাদ্দ দিলে বিষয়টি এলাকাবাসির মধ্যে জানাজানি হয়। পরে স্থানীয় এলাকাবাসী মিছিল ও মানববন্ধন করেন জড়িতদের বিরুদ্ধে। গত ২০২১ সালের ২৯ আগস্ট নুরুল কাদের নামের একব্যক্তি বাদী হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯৫০/২০২১। প্রভাবশালীরা আসামী হওয়ায় বাদীকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে মামলার কার্যক্রম থেকে বিরত রাখেন। পরবর্তীতে বাদী নুরুল কাদের অনুপস্থিত হওয়ার কারণে মামলাটি খারিজ হয়ে যায়।

গত ৩০ অক্টোবর মোহাম্মদ আইয়ুব নামের আরেকজন ভূক্তভোগী বাদী হয়ে চকরিয়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যান আজিমুল হক, এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম কাজল ও সুপার আহসাব হাবিব পারভেজসহ পূনরায় নালিশি মামলা করেন। যার নং ১৮৩৬/২২। আদালত মামলাটি শুনানির জন্য দিনধার্য রাখেন। গত ২ নভেম্বর উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইন মামলাটি আমলে নেন। আদালতের হাকিম আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অধিকতর তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানকে আদেশ দিয়েছেন।

সম্প্রতি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্থানীয় এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে সুরাজপুর ইসলামীয়া হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। তিনি পরিদর্শন করার সময় প্রতিষ্ঠানটির জালিয়াতি ধরা পড়ে। তদন্তের সময় উপস্থিত ৮৬ জন ছাত্রের মধ্যে যাদেরকে এতিম দেখানো হয়েছে তাদের অভিভাবকরাও উপস্থিত হয়ে এসব শিক্ষার্থী যে এতিম নয় মর্মে আপত্তি তুলেছেন। কিন্তু আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদীকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে পার পেয়ে যান আসামীরা।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক বলেন, মামলাটি আরেকবার করেছিলো। পরবর্তীতে খারিজ হয়ে যায়। একটি মহল পূনরায় মামলাটি চকরিয়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করেছেন। আইনের মাধ্যমে লড়াই চালিয়ে যাবো বলে জানান তিনি।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে সুরাজপুর ইসলামীয়া হেফজখানা ও এতিমখানার টাকা আত্মসাতের বিষয় নিয়ে আদালতে একটি মামলা হয়েছে। মামলার কাগজপত্র আজকেই আমি হতে পেয়েছি। তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হবে বলে জানান তিনি।