নুরুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি:  দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় উদ্ধার হয়েছে বিরল প্রজাতির খাচাবন্দী একটি সাজারু ও ২টি লজ্জাবতী বান্দর। এ তিন বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক হয়েছে মো. এরশদ (৩২) নামে এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় এ বন্যপ্রাণী উদ্ধার করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম। সাথে ছিলেন চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোছাইন।

বন্যপ্রাণীগুলো পাচারকারী এরশদ পার্বত্য বান্দরবানের আলী কদম থেকে বাসে নিয়ে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে। পাচারের পথে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পাহাড়বেষ্টিত জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী বাসে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় বন্যপ্রাণীগুলো। উদ্ধারের পর পাচাকারীকেসহ বন্যপ্রাণীগুলো উপস্থাপন করা হয় লোহাগাড়া উপজেলা ভ্রাম্যমান আদালতে।

ভ্রাম্যমান আদালত পাচারকারীকে জিজ্ঞাসাবাদের পর বন্যপ্রাণীগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে পাচারকারী এরশাদ। ফলে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থ অনাদায়ে আরো একমাস অতিরিক্ত বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। পাচারকারী এরশাদ কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর করইবাড়ি এলাকার নোয়াব মিয়ার পুত্র বলে জানা গেছে। তাকে জেলহাজতে প্রেরণের জন্য সোপর্দ্দ করা করা হয়েছে লোহাগাড়া থানা পুলিশের নিকট।

উদ্ধারকৃত বন্যপ্রাণী ৩টি ডুলাহাজারা সাফারী পার্কে প্রেরণের জন্য দায়িত্ব দেয়া হয়েছে চুনতি অভয়ারণ্য রেঞ্জারকে।