মিজবাউল হক, চকরিয়া: পাকিস্তান সরকার আমলে বিমান বাহিনীতে কর্মরত ছিলেন ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সরকারি চাকুরী ছেড়ে দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। সরকারি চাকুরী ছেড়ে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনার আলোকে তিনি প্রথমে মাতৃভুমি কক্সবাজারের চকরিয়া উপজেলায় এসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ শুরু করেন। এরই অংশ হিসেবে ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদ ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সংগঠনের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের মধ্যদিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। সে সময় চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদের জন্মভুমি কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাদারাসাপাড়া গ্রামে। তার বাবার নাম মরহুম আমির হোসেন। ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদ ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত চকরিয়া উপজেলার বৃহত্তর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি সতীর্থদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে সম্মুখ প্রতিরোধযুদ্ধে ঝাপিয়ে পড়েন চকরিয়া, লামা, মহেশখালী ও চট্টগ্রামের কালুরঘাট এলাকায়। ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদ ছাড়াও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর পরিবার সদস্যরা বিভিন্নভাবে অংশ নিয়েছিলেন। বিশেষ করে চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ক্যাম্পে প্রশিক্ষণকালীন সময়ে ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদকে শাররীক, মানসিক ও উৎসাহ দিয়েছেন তাঁর সহধর্মীনি মনোয়ার জাহান।

বাবা ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদের মতো সেইদিন মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তার আরও দুই ভাই মোহাম্মদ জাহাঙ্গীর ও এসএম আলমগীর। তাদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর বাবার সঙ্গে চকরিয়া লামা মহেশখালী ও চট্টগ্রামের কালুঘাট এলাকার পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তৎকালীন চকরিয়া উপজেলা জয়বাংলা বাহিনীর প্রধান সাংবাদিক এসএম সিরাজুল হককে সংগঠক হিসেবে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি।

আর ছোট ছেলে এসএম আলমগীর মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন চট্টগ্রামের পাহাড়তলী, উত্তর পাহাড়তলী এলাকায়। স্বাধীনতা পরবর্তী সময়ে দুই সহোদর মোহাম্মদ জাহাঙ্গীর ও এসএম আলমগীর পরিবার নিয়ে সংসার পাতেন চট্টগ্রামের উত্তর পাহাড়তলী এলাকায়। মুক্তিযোদ্ধা পরিবারটি পর্যায়ক্রমে উত্তর পাহাড়দলী এলাকায় হয়ে উঠে সাধারণ মানুষের মাঝে আস্থার ঠিকানা। ২০০১ সালে চট্টগ্রাম সিটি কর্পোরশেন নির্বাচনে উত্তর পাহাড়তলী (৯নং ওয়ার্ড) থেকে বিপুল ভোটে কমিশনার নির্বাচিত হন এসএম আলমগীর। এছাড়া ২০০৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১৫বছর ধরে উত্তর পাহাড়তলী (৯নং ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে ছিলেন তিনি। ২০২০ সালে করোনায় মারা যান মুক্তিযুদ্ধের সংগঠক এসএম আলমগীর। স্বাধীনতার ৫১ বছরে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে। কিন্তু বারবার আবেদন নিবেদন করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছে না সেই আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদ ও তাঁর পরিবারের সদস্যরা।

মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পাকিস্তান সরকার আমলে বিমান বাহিনীর চাকুরীতে কর্মরত ছিলেন বাবা ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদ।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। তিনি ১৯৬২ সালে শিক্ষা কমিশন ও ৬৬ সালে ৬দফা আন্দোলনে অংশ নিয়েছেন। পাকিস্তানের সামরিক সরকার জাতির পিতা বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে স্বাধীনতাকামী এক হাজার থেকে বারোশত মানুষের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করেছিলেন। পরে চুড়ান্ত পর্যায়ে ৩৫জনকে আসামি রাখা হয়। ওই মামলার অন্যতম আসামি ছিলেন আমার বাবা ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদ।

এসএম আলমগীর মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন চট্টগ্রামের পাহাড়তলী, উত্তর পাহাড়তলী এলাকায়। ১৯৭১ সালের মে মাসে আমারদের গ্রামের বাড়িতে পাকিস্তানী সৈন্যরা তাদের দোসরদের মাধ্যমে সীমাহীন নির্যাতন নিপীড়িন চালিয়েছে। যুদ্ধকালীন সময়ে বাড়ির নারী সদস্যদের উপর বিভিন্নভাবে নির্যাতন করতো হানাদার বাহিনীর সদস্যরা। এমনকি বাড়ির অদুরে টিউবওয়েল থেকে পুরো গ্রামের মানুষের খাবার পানি সংগ্রহও বন্ধ করে দিয়েছিলো পাকিস্তানী সৈন্যরা। প্রতিবাদ করতে গিয়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাবাকে আটক করে পাকিস্তানী সৈন্যরা। পরে রাষ্ট্রদ্রোহি মামলায় তিনি প্রায় তিনমাস কারাভোগ করেন। তিনি ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বাবা ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদ ও আমার পরিবার মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়ে স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভুমিকা থাকলেও কোনদিন মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে চিন্তা করেনি। আমাদের চাওয়া ছিল বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক। তাতে আমরা বাবা খুশি। ২০১৪ সালে বাবা ও আমার নামে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে অনলাইনে প্রথম আবেদন করি বাংলাদেশ মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কার্যালয়ে। পরে ২০১৭ সালে জামুকার চুড়ান্ত তালিকায় বাবা ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদের নাম নথিভুক্ত করা হলেও আমাকে বাদ দেওয়া হয়। এনিয়ে আমি আপীল করেছি সংশ্লিষ্ট দপ্তরে। বিষয়টি এখনো নিস্পত্তি হয়নি সেখানে। এরই মধ্যে ২০২১ সালে পুনরায় উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধা যাছাই বাছাই করা হয়। গত বছরের ২৩, ২৪ ও ২৫ আগস্ট চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বাছাই অনুষ্ঠিত হয়।

তৎকালীন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামসুল তাবরীজ চকরিয়া থেকে বাছাইকৃত মুক্তিযোদ্ধার দুইটি তালিকা প্রেরণ করেন উর্ধ্বতন দপ্তরে। সর্বসম্মতিক্রমে ২৩ জনের ও পরস্পর বিরোধী মতামতে ১৩ জনের মিলিয়ে মোট ৩৬ জনের নতুন প্রস্তাব পাঠানো দুইটি তালিকায় আমার বাবার নাম থাকলেও এখনো তা গেজেটভুক্ত হয়নি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, দেশকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করেছেন, সেইধরণের প্রতিভার অধিকারী ব্যক্তি মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ার বিষয়টি খুবই দু:খজনক। তিনি বলেন, ফ্লাইট সার্জেন্ট জমির আহমদের পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে যেসব ডকুমেন্ট তাদের কাছে রক্ষিত আছে দেখি এগুলো পর্যালোচনা করে উর্ধ্বতন প্রশাসনে পাঠাবো। ফ্লাইট সার্জেন্ট জমির উদ্দিন আহমদের পরিবারকে সবধরণের সহযোগিতা দেওয়া হবে।