জাহিদ হাসান, লামা সংবাদদাতা: বান্দরবানের লামায় আজ শুক্রবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস। লামা উপজেলায় এই প্রথমবার দিবসটি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয়, বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।
সভায় সংবিধান নিয়ে বিশদভাবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার।
বক্তারা বলেন, “গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়; সংবিধানে বাংলাদেশ নামের রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে।” ১১ টি অধ্যায়ে ১৫৩ অনুচ্ছেদ এর এই সংবিধানটিতে “বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা উল্লেখ করা আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সব ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সব ক্ষমতার উৎস হলেও দেশ আইনের মাধ্যমে পরিচালিত হবে। সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সর্বমোট ১৭ বার সংশোধিত হয়েছে।