লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ী গ্রামের প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার ৬দিন অতিবাহিত হলেও মেলেনি তার কোন সন্ধান। গত ২৯ অক্টোবর দিবাগত রাত ২টা থেকে এ বধু নিখোঁজ হয় বলা হলেও আসল রহস্য কী তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় লোকজনদের ধারণা প্রেমের টানে হয়তো প্রবাসীর এই স্ত্রী আয়েশা ছিদ্দিকা জেসি (২২) সংসার ত্যাগ করেছে অন্যের হাত ধরে। এবধু দক্ষিণ শুখছড়ি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। মিজানুর রহমান বর্তমানে প্রবাসে বলে তাঁর পারিবারিক সুত্র জানায়।
প্রবাসীর স্ত্রী নিখোঁজের ব্যাপারে লোহাগাড়া থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী করেছেন মিজানুর রহমানের পিতা মো: ইসলাম (৬০)। ডায়রীর ভিত্তিতে বিষয়টি তদন্ত করেছেন লোহাগাড়া থানার এসআই সাইফুল ইসলাম। তিনি মুঠোফোনে বলেন, ঘটনার রাতে সবকিছু নিয়ে প্রবাসীর স্ত্রী হয়তো চলে গেছে অনত্র। সন্ধান এখানো মেলেনি। তবে সন্ধানের চেষ্টা চলছে।
গৃহকর্তা মোহাম্মদ ইসলাম বলেন, ঘরে পুত্রবধুর সাথে ঘুমিয়ে ছিলেন শ্বাশুড়ি। তাকে ঘুমে রেখেই বউ কোথায় চলে গেছে জানা যাচ্ছে না। অনেক খোঁজ-খবর নেয়া হয়েছে সন্ধান মেলেনি। সে রাতে পুত্রবধু নিয়ে গেছে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়-চোপড়।



