বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:  বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত আজ শুক্রবার (০৪ নভেম্বর) এক গণ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায় ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে চারটি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এর আগে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্ত এলাকা এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানের কারণে নিরাপত্তার কথা বিবেচনায় উক্ত দুই উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষিদ্ধ করে প্রশাসন।

এরপর ২৩ অক্টোর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আরও দুই উপজেলা, থানচি ও আলীকদমেও ভ্রমণ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। আজ শুক্রবার নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়ে চতুর্থবারের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হলো।