ফটিকছড়ি প্রতিনিধি: অবশেষে সকল কল্পনা জল্পানার অবসান ঘটিয়ে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে হেট্রিক করলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন।
২ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারী ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইসমাইল হোসেন পেয়েছেন১১৮১৫ ভোট। নিকটতম পপ্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৭৯ ভোট।
নির্বাচিত হয়ে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
Post Views: 363




