আবিদুর রহমান বাবুল: চট্টগ্রামের চন্দনাইশে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়ক সংলগ্ন উপজেলার গাছবাড়িয়া সড়ক ও জনপদ অফিস এলাকা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করেছে।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় মোঃ আরিফ ড্রাইভার বাড়ী থেকে বের হয়ে গাছবাড়িয়া এলাকার সড়ক ও জনপদ অফিসের সামনে পাওনা টাকা আদায়ের জন্য জনৈক আজিজ এর নিকট গেলে সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এই দিকে পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডাইরী করেন। ঘটনার দিন মঙ্গলবার সড়ক অফিসের সামনে দিয়ে পথ চারীরা চলাচল করার সময় পচাগন্ধ পেয়ে দেখতে গিয়ে দেখে ডোবার পাড়ে একটি মৃত লাশ পড়ে আছে।

পথচারীরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। উদ্ধারকৃত লাশের পরিবারের লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিখোঁজ সন্তান মোঃ আরিফ বলে সনাক্ত করেন। মোঃ আরিফ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ছৈয়দাবাদ লম্বা-মুরা এলাকার মোঃ ইয়াকুব আলীর সন্তান বলে জানা যায়। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন আছে।