লিটন কুতুবী,কুতুবদিয়া প্রতিনিধি: প্রতি বছরের ন্যয় চলতি বছর কুতুবদিয়ার লেমশীখালী লবণ প্রদর্শনী কেন্দ্রে শুস্ক মৌসুমে লবণ উৎপাদনের জন্য প্রান্তিক চাষীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও লেমশীখালী লবণ প্রদর্শনী কেন্দ্র (বিসিক) শিল্পের যৌথ উদ্যাগে গত ১৬ অক্টোবর হতে ২৭ অক্টোবর পর্যন্ত ইউএনও অফিস, বিসিক অফিস ও ছয় ইউনিয়ন পরিষদ হতে ৩ হাজার ৮১৮টি ফরম ক্রয় করে লবণ চাষীরা।
তবে লবণ চাষীরা প্রতিটি ফরম ১০০টাকা মূল্যে ক্রয় করেন। সরকারি নিয়মনীতি মোতাবেক উপজেলা পরিষদ ভবনে নিরাপত্তার বেষ্টনীতে লটারী বক্স রাখা হয়েছে। এই বক্সে ৩১ অক্টোবর হতে আজ ১ নভেম্বর পর্যন্ত ক্রয়কৃত ফরম লটারী বাক্সে ফেলানো হয়েছে। আগামীকাল নভেম্বর লটারী ড্র । তবে প্রতিটি ফরমে ৫ হাজার টাকার পে- অর্ডার সংযুক্ত করে ফেলতে হয়েছে বলে নিশ্চিত করেন লেমশীখালী লবণ প্রদর্শনী কেন্দ্রের কেন্দ্র প্রধান হাফেজ মোঃ জাকের হোছাইন।
তিনি জানান, কুতুবদিয়া লেমশীখালী লবণ প্রদর্শনী কেন্দ্রে ৮৪.৫২ একর লবন উৎপাদনের জমি রয়েছে। এ জমিতে ৬৮টি প্লট করা হয়েছে, প্রতিটি প্লটে এক একর ২০ শতক জায়গা আছে। সরকারিভাবে চলতি বছরের ( ছয় মাস) জন্য জমির লাগিয়ত হিসেবে ৬০ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। যারা লটারীতে জয়ী হবে তারা সোনালী ব্যাংক লিঃ কুতুবদিয়া শাখায় বিসিক শিল্পের একাউন্টে মোট ৬৮টি প্লটের জন্য ৪ কোটি ৮০ হাজার টাকা জমা দিয়ে প্লট বুঝে নিবেন। তবে এ পর্যন্ত লটারীর প্রতি ফরম জমাকালে ৫ হাজার টাকা করে পে- অডারে এক কোটি ৮৫ হাজার টাকা জমা হয়েছে বিসিক অফিসে। আগামীকাল ২ নভেম্বর বুধবার কুতুবদিয়া উপজেলা পরিষদে লটারী কমিটির সম্মুখে প্রকাশ্য স্থানে লটারীর মাধ্যেমে নির্ধারণ করা হবে।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিসিক লবণ প্রদর্শনী কেন্দ্রের লবণ মাঠ লটারী কমিটির সভাপতি দীপংকর তঞ্চঙ্গ্যা জানান,কাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্যে লটারীর মাধ্যমে লটারী জয়ীদের মাঝে লবণ মাঠ বুঝিয়ে দেয়া হবে।




