চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জেলা ৯টি উপজেলাতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি’র আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২-উদযাপন করা হয়েছে। শনিবার(২৯শে অক্টোবর)সকাল ১০টার দিকে জেলা শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেড সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মো: নাইমুল হক পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন-অর্থ) মোহাম্মদ মনিরুজ্জামান। এসময় খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গোলাম মো: বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএইচ এরশাদ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আরিফুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্যপ্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। কমিউনিটি পুলিশিং হলো জনগণের কাছে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের জবাবদিহিতা করা। দেশের প্রতিটি থানায় পুলিশের সাথে জনগণের দূরুত্ব কমলে কমিউনিটি পুলিশিং সফল হবে। দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দ্রব্য, ইভটিজিং ও বাল্য বিয়ে থাকবে না। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এই সকল অনৈতিক কর্মকান্ড থেকে সন্ত্রাস নির্মুল করতে সক্ষম হবে পুলিশ তাই যেকোন অপরাধ সর্ম্পকে পুলিশকে সঠিক তথ্যদিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে, মংসুইপ্রুু চৌধুরী বলেন, জনগনই পুলিশ, পুলিশই জনগণ। তৃণমূল পর্যায়ে সকল তথ্য পুলিশকে অবগত করা সকলের দায়িত্ব। আজকে যদি আমরা মাদক মুক্ত না হয়, আজকে যদি সন্ত্রাস মুক্ত না হয়, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের বাস্তবায়ন হবেনা। কমিউনিটি পুলিশের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সুন্দর প্রচেষ্টায় এ জেলায় আমরা একটি সুন্দর জেলা উপহার দিতে পারি। কমিউনিটি পুলিশের কার্যক্রমের মধ্যে রয়েছে ওপেন হাউজ ডে’র মাধ্যমে স্থানীয়দের সমস্যা নিয়ে মত বিনিময় সভা, গণসচেতনতা মূলক কার্যক্রম, অপরাধ বিরোধী সভা ইত্যাদির মাধ্যমে সমাজে অপরাধমূলক কর্মকান্ড কমিয়ে আনা। অপরাধমুক্ত রাখতে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা অনস্বীকার্য।
তিনি আরও বলেন, পারিবারিক ও সামাজিক অনুশাসন ফিরিয়ে আনা, মূল্যবোধ নতুন করে প্রতিষ্ঠা করা। কিন্তু কোন কাজ হয়েছে বলে মনে হয় না। তবুও আমরা আশাবাদী এ অবস্থার উন্নতি হবে। পাশাপাশি আমরা পাড়ায়-মহল্লায় নিজ নিজ উদ্যোগে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারি। নিজেদের গ্রাম্য অপরাধমুক্ত রাখতে আমরা আইন-শৃংখলা বাহিনীর সহায়তা নিতে পারি। আর এটা সম্ভব নিজেদের এলাকায় কমিউনিটি পুলিশিং আন্দোলন আরো জোরদার করা। পুলিশের পক্ষে সবকিছুর ওপর নজরদারি রাখা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠেনা। এ জায়গায় আমরা সহায়তাকারীর ভূমিকা নিতে পারি। পাড়ায়-মহল্লায় অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে, ২০২২সালে খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ১জন শ্রেষ্ঠ পুলিশিং অফিসার ও ১জন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যের হাতে সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।
গুইমারা উপজেলা: “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে গুইমারা থানার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে। শনিবার(২৯শে অক্টোবর ২০২২) সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এসআই সুজন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপির চেয়ারম্যান মংশে চৌধুরী, সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। এছাড়াও গুইমারা থানার এএসআই সাদ্দাম হোসেন, এএসআই প্রদীপ চন্দ্র শীল, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক জঙ্গি ও সন্ত্রাসী নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভাপতি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
মহালছড়ি উপজেলা: খাগড়াছড়ির মহালছড়ি থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র-শান্তি শৃংখলা সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯শে অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি থানা প্রাঙ্গনে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: হারুনুর রসিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, প্রবীণ শিক্ষক ও মুক্তিযোদ্ধা শাহাজান পাটোয়ারী, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল কান্তি দাশ প্রমূখ। এ ছাড়া স্থানীয়, হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পানছড়ি উপজেলা: “কমিউিনিটি পুলিশিংয়ের মূলতন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়ি থানার দৃষ্টিনন্দন আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার(২৯শে সেপ্টেম্বর) এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পানছড়ি থানা মাঠে। আলোচনা সভার আগেই উত্তোলণ করা হয় বাহারি বেলুন। ওসি আনচারুল করিমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পানছড়ি থানা পুলিশের নানান কর্মকান্ডের প্রশংসা করেন। পুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি সকলের নিকট আহবান জানান।
পানছড়ি থানার এসআই নাজমুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুজ্জামান, মো: নাছির, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, সাবেক চেয়ারম্যান মো: নাজির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে পানছড়ি থানার পক্ষ থেকে মোল্লাপাড়া এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা: ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে’ ২০২২ উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে বেলুন উড়িয়ে সূচিত হয় দিনটির আনুষ্ঠানিকতা। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিন করে। এ সময় বিভিন্ন জনসচেতনতামূলক শ্লোগান সম্বলিত ব্যানার, পেস্টুন নিয়ে র্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের ২য় পর্বে মাটিরাঙ্গা থানার হল রুমে অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলী‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: রইচ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি হারুন মিয়া, গুমতি ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, গ্রেসক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হারুন রশিদ, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা পুলিশ ও জনগণের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংসতা নির্মূল করতে পুলিশকে আরো বেশি সহযোগিতা করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের আহ্বান জানান। এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে। পরস্পর সহযোগিতার ভিত্তিতে সমাজ ও দেশ থেকে নীতি বহির্ভূত কার্যকলাপ গুলো নির্মূল করা সম্ভব।
এছাড়াও তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, বেলছড়ি ইউপি চেয়ারম্যান রহমত উল্লাহ, তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইচার্জ মনির হোসেন, মাটিরাঙ্গা ট্রাফিক বিভাগের পদির্শক(টিআই) জয়নাল আবেদিন, মাটিরাঙ্গা থানা পরিদর্শক(তদন্ত) আমজাদ হোসেন, মাটিরাঙ্গা বাজার ব্যবসী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ নানা শ্রেণি-পেশার লোক জন উপস্থিত ছিলেন।
রামগড় উপজেলা: “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। শনিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় থানার আয়োজনে পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে’তে প্রধান অতিথি থেকে র্যালী ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত। এসময় বক্তব্য রাখেন ওসি(তদন্ত) রাজীব চন্দ্র কর, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মংপ্রুু চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, এসআই জিহাদ, এসআই কাজী জাকারিয়া, এসআই ফরহাদ, এসআই মো: সামছুল আমিন, এসআই মাজহারুল, এএসআই মেহেদী, এএসআই মনিরুল, এএসআই জামাল, এএসআই হবিকুলসহ থানার অন্যান্য ফোর্স।
আলোচনা সভায় বক্তাগন বলেন, আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে অন্য কারো কাছে দোষ চাপিয়ে দেয়া যাবে না, স্বস্ব অবস্থান থেকে এলাকার সমস্যা গুলো এলাকায় সমাধান করতে পারলে আইন আদালত পর্যন্ত যেতে হয় না। আর মাদকে বিরুদ্ধে পুলিশ সব সময় শূন্যে টলারেন্স নীতির নিশ্চিত করছে। পরে থানা চত্বর হয়ে র্যালিটি রামগড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সে এসে সমাপ্ত হয়। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পুলিশিং কমিটির সদস্য-সদস্যা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়ি উপজেলা: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯শে অক্টোবর) থানার সম্মেলন কক্ষে “কমিউনিটি পুলিশিং এর’ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি থানার ওসি তদন্ত সমীর চন্দ্র সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলাল হোসেন বেপারী, কমিউনিটি পুলিশিং এর উপজেলা কমিটির সভাপতি লেলিন কুমার চাকমা, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, “কমিউনিটি পুলিশিং এর কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম প্রমুখ। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন লক্ষ্মীছড়ি থানার এসআই মো: কামাল উদ্দিন।
বক্তারা বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। সব অপরাধ সমাধান যোগ্য নয়, গুরুতর অপরাধ সংঘঠিত হলে অবশ্যই পুলিশকে অবগত করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। পুলিশ জনগনের সেবক হয়ে কাজ করছে. তাই সর্বাত্মক সহযোগিতার আহবান জনানো হয়। এর আগে একটি র্যালি থানা চত্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, ভিডিপি, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানিকছড়ি উপজেলা: “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে অক্টোবর মাসের শেষ শনিবার দেশব্যাপি পালিত হচ্ছে” কমিউনিটি পুলিশিং ডে”। এরই আলোকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দিবসটি উদযাপনে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা। শনিবার(২৯শে অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চার ইউনিয়নের সকল কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সুধীজন ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেনের উপস্থাপনায় ও সভাপতি এম.এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন।
অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.কে. এম কামরুজামান, দুপ্রক সভাপতি মো: আতিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্যানেল চেয়ারম্যান মো: ইদ্রিস ইসলাম বাচ্চু, যুবলীগ সভাপতি মো: সামাউন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলমসহ সকল ইউপি সদস্য ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণ।
দীঘিনালা উপজেলা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেছেন, “কমিউনিটি পুলিশিং এবং গ্রাম আদালতের কার্যকারিতা থাকলে মানুষের হয়রানি কমে যাবে, থানায় দালালের দৌরাত্ম্য কমে যাবে। একসময় দীঘিনালা থানায় দালালদের চিহ্নিত করে তাদের থানায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার(২৯শে অক্টোবর) সকালে উপজেলা অডিটরিয়ামে পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা গ্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী প্রমুখ।
এর আগে দীঘিনালা থানার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আশপাশের কয়েকটি স্থান প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।




