প্রেস বিজ্ঞপ্তি: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন গতকাল শুক্রবার বাণীগ্রামস্থ একটি কমিনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাদুর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আ.ন.ম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন হায়দার।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, আওয়ামী লীগ নেতা ফেরদৌসুল হক, করুণাময় ভট্টাচার্য, মো. ইলিয়াছ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ২০২৩ সালে নির্বাচনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হলে দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের সংগঠনে মূল্যায়ন করে দলের ভীতকে মজবুত করতে হবে।




