মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: কক্সবাজার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঈদগাঁও উপজেলার পোকখালীতে আজ শনিবার (১৫ অক্ঠোবর) শিশু-কিশোর বই উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুপুরে বঙ্গবন্ধু স্টাডি সার্কেল, কক্সবাজার এ অনুষ্ঠানের আয়োজন করেছে।উৎসবের উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবু তালেব।
প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা ও শিশু সাহিত্যিক মোঃ নাসির উদ্দিন।
গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মহীদুল্লাহর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী।
শুভেচ্ছা জ্ঞাপন করেন গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। বক্তব্য রাখেন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম ও কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহসান উদ্দিন। এ সময় আয়োজক সংগঠনের মুখ্য সমন্বয় কবি মানিক বৈরাগী, মোঃ নুরুল আবছার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন। শিশু শিক্ষার্থীদের বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও শেখ রাসেলের মত আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
Post Views: 402




