মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি :কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের খেয়াইশ গ্রামের কৃতি সন্তান আলী আশ্রাফকে ৫০ বছর পর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়া খেয়াইশ ঐক্য কল্যাণ পরিষদ ও গ্রামবাসির উদ্যোগে আজ শনিবার (১৫ অক্ঠোবর) সকালে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেয়াইশ ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা একরামুল হক মজুমদার।
মাওলানা মুনসুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, ডাঃ স্বপন মজুমদার, হাজী আব্দুর রশিদ, ইন্জিনিয়ার আলমগীর হোসেন, মিটু মজুমদার, ও আব্দুল মমিন, খেয়াইশ ঐক্য কল্যাণ পরিষদের সেক্রেটারিসহ গ্রামের সকল নেতৃবৃন্দ ।
Post Views: 247




