প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দদের প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।আজ শুক্রবার (১৪ অক্টোবর)সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৯ তম সভা শুরুর প্রাক্কালে মাননীয় উপাচার্য তাঁদেরকে অভিনন্দন জানান।
নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দ হলেন-চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহমুদা খাতুন এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) জনাব মোমিনুর রশিদ আমিন।
এ সময় সম্মানিত সিন্ডিকেট সদস্য চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, জনাব এস এম ফজলুল হক, প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ এবং সিন্ডিকেট সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দ তাঁদের দক্ষতা, প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং দূরদর্শীতা দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবেন মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।