চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে সোহেল আজম বাহাদুর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বদরখালী বাজারে এ ঘটনা ঘটে। আজম বাহাদুর বদরখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজম বাহাদুরের ছোট ভাই ও নুরুল ইসলাম বাহাদুরের ছেলে।

এলাকাবাসী জানান, তুচ্ছ ঘটনার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বদরখালী বাজারের দক্ষিণ দিকে ফেরিঘাট এলাকায় রাত সাড়ে ১০টার দিকে আজম বাহাদুরের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, চকরিয়া বদরখালী এলাকায় ছুরিকাঘাতে নিহত সোহেল আজম বাহাদুরের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।