প্রেস বিজ্ঞপ্তি: মাদক দ্রব্য সচেতনতামূলক সংগঠন মাদক মুক্ত সমাজ গড়ি ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর (শনিবার) শহরের মাদরাসা রোডের জমিলা ম্যানশনে সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বীমা ব্যাক্তিত্ব ও ইউনেস্কো ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- পিচ ভিষন সংগঠনের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, নোঙর সভাপতি শামীম আহমেদ, অংকুর সভাপতি আনিছুল হক রিপন, বিশিষ্ট ব্যবসায়ি কাজী জাকির হোসেন, ইউনেস্কো ক্লাবের সভাপতি আমীর হোসেন ফারুক, নারী নেত্রী কবি রোকেয়া রহমান কেয়া, পথিক টিভির ব্যাবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ।
বক্তব্য রাখেন – মাদক মুক্ত সমাজ গড়ি ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সহ সভাপতি যথাক্রমে, ইন্ঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,সাংবাদিক হারিছা খাতুন, মোঃ শাহ আলম বক্স, হারুন আল রশীদ, সুদীপ দেবনাথ রিমন।
সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক সাংবাদিক রফিকুল হাসান সোহাগ।
বক্তাগন বলেন- দেশে আজ মাদকের ছয়লাব।মাদকের কড়ালগ্রাস থেকে বাচতে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে এই সংগঠন নিয়ামক ভুমিকা পালন করতে সক্ষম হবে। উপস্থিত অতিথি বৃন্দ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Post Views: 315




