মোঃ রেজাউল করিম, ঈদগাঁও প্রতিনিধি: মায়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে নিয়ে আসা ২২ টি গরু ভর্তি দুইটি ট্রাক জব্দ ও ৫ চোরকারাবারীকে আটক করেছে কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশ ।গত মঙ্গলবার ভোররাতে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকির বাজার সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, রাত্রিকালীন টহল ডিউটির সময়ে দুটি গরু বোঝাই ট্রাককে থামানোর নির্দেশ দেয় পুলিশ। ওই সময় তারা গরুর মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। ভাই গাড়ি সহ গরু জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ৫ ব্যক্তিকে আটক করা হয়।
ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম ট্রাক সহ গরু জব্দ ও আটকের ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধৃতদের বিরুদ্ধে চোরকারবার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গরুগুলো থানা হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views: 259




