নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় গলায় ফাঁস দিয়ে নুরুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে পশ্চিম নিমতলা ২য় তলা মসজিদ আব্দুল লতিফ সড়কের মালেক সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান গণমাধ্যমকে বলেন, সকালে নগরের বন্দর থানা এলাকা থেকে এক বৃদ্ধকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।