বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিনই ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের প্রতিটি নাগরিক এখন ঐক্যবদ্ধ রয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। বিদেশের মাটিতে বসে অডিও ও ভিডিও কলের মাধ্যমে দেশে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে মতে ভিন্নতা ও নানা তর্ক-বিতর্ক থাকাটা স্বাভাবিক। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে পুরো জাতি এক ও অভিন্ন অবস্থান বজায় রেখেছে।

দেশজুড়ে যারা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তাদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাসাবাড়ি কিংবা দোকানপাটে যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে, তাদের শনাক্ত করা শেষ হয়েছে।