পাকিস্তানের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্প ও চরিত্র উপস্থাপন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নাটকটিতে পুরুষতান্ত্রিক মানসিকতা ও নারীবিদ্বেষী বক্তব্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দর্শকদের একাংশ। বিশেষ করে, হাতাকাটা পোশাক পরা নিয়ে নাটকীয়তা ও নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক দর্শক মন্তব্য করেছেন, ‘আমরা কি ভালো-মন্দ চিনতে শিখছি না? এটি পুরুষতন্ত্রের সবচেয়ে স্পষ্ট উদাহরণ। বিষয়টি বুঝতে এত সময় লাগার কথা নয়।’ অপর একজন দর্শক জানিয়েছেন, মূল অভিনয়শিল্পীদের প্রতি ভালো লাগার কারণে তিনি নাটকটির পুরুষতান্ত্রিক দিকগুলো এড়িয়ে চলার চেষ্টা করছেন।

অন্যদিকে, নাটকটির সমর্থনেও অনেকে সরব হয়েছেন। তাদের মতে, মুসলিম সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন নিয়ে সমালোচনার ক্ষেত্রে তথাকথিত নারীবাদী ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে দ্বিচারিতা রয়েছে। এই দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যে ইন্টারনেটে নাটকটি নিয়ে নিয়মিত আলোচনা-সমালোচনা চলছে।

এআরওয়াই ডিজিটালের প্রযোজনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ গত ১ আগস্ট থেকে প্রতি শুক্র ও শনিবার ভারতীয় সময় রাত ৮টায় প্রচার শুরু হয়। নাটকটিতে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুর-এ-ফিশান সেলিম। গল্পের প্রেক্ষাপটে দেখা যায়, প্রেমিক জামিলের (নামির খান) বিশ্বাসঘাতকতার পর জারিয়াব আবু বকর (শেহরিয়ার মুনাওয়ার) নামের একজন শান্ত ও ধর্মপরায়ণ মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করে। তবে তার জীবনে অতীতের সিদ্ধান্ত ও পারিবারিক জটিলতা বারবার ফিরে আসে।

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দিল্লি, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের মতো শহরে ভক্তরা নাটকটি একসঙ্গে দেখার জন্য বিশেষ আয়োজন করছেন। গত ২১ নভেম্বর দিল্লির ক্যাফে ওটেঙ্গায় ‘ওয়াক উইথ হামজা, আয়েশাল অ্যান্ড ফাদিয়া’ উদ্যোগের আয়োজনে একটি প্রদর্শনী ও আলোচনা সভা হয়। এর আগে ‘টেলস অব সিটি অফিসিয়াল’-এর উদ্যোগে দিল্লিতে প্রথম প্রদর্শনী হয়েছিল। অনুষ্ঠানে অংশ নেওয়া আস্থা সিং জানান, অনুষ্ঠানটি ইনস্টাগ্রামে এতটা জনপ্রিয় হবে তা তারা ভাবেননি। সেখানে নাটকটির পরিচালকের সঙ্গেও কথা বলার সুযোগ পান দর্শকরা। আস্থা বলেন, ‘নাটকটির গল্পের সঙ্গে অনেক মানুষ নিজেদের মিল খুঁজে পান। সংলাপ, গল্প বলার ধরন এবং গান সবকিছুই ইন্টারনেটে জনপ্রিয়তা পেয়েছে। আশা করি, এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। কারণ শিল্পের কোনো জাতীয়তা নেই। আমাদের শিল্পের প্রশংসা করা উচিত।’