বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক সংবেদনশীল এলাকায় চলাফেরা করতে দেখা গেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই প্রেক্ষাপটে সম্ভাব্য রুট ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে যাচাই করতেই নেতাদের এই সফর বলে দলীয় সূত্রে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর ভারতে অবস্থান নেওয়া দলটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলার কাছে অবস্থিত আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, আগরতলা ও পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের পাশাপাশি ত্রিপুরায় অবস্থানরত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তারা। পরিদর্শনকারী নেতাদের অন্তত দুজন এরই মধ্যে আগরতলা ত্যাগ করেছেন এবং বাকিদের শুক্রবার ত্রিপুরা ছাড়ার কথা রয়েছে। আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া সাত থেকে আটজন শীর্ষ নেতার দলে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও ছিলেন। সফর ও পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম জানান, দলীয় নেতৃত্ব ইতিমধ্যে দুটি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন এবং আরও কয়েকটি এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। নাছিমের ভাষ্যমতে, শেখ হাসিনার ঘোষণার আলোকেই সীমান্ত দিয়ে যাতায়াত ব্যবস্থা ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির তথ্য বোঝার চেষ্টা করছেন তারা।

সীমান্ত পরিদর্শনের সময় আওয়ামী লীগ নেতারা ভারতীয় নিরাপত্তাবেষ্টনীর বাইরে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের দাবি, ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা দূর থেকেই নেতাদের ওপর নজর রেখেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা জানান, শেখ হাসিনাকে যদি স্থলপথে বাংলাদেশে নিয়ে আসতে হয়, তবে কোন সীমান্ত দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব তা যাচাই করাই মূল উদ্দেশ্য। হাসিনাকে একা দেশে ফেরানো হবে না; তার সুরক্ষার কথা ভেবে সঙ্গে বেশ কয়েকজন নেতা থাকবেন। যদিও চূড়ান্ত ভ্রমণসঙ্গীদের তালিকা শেখ হাসিনাই নির্ধারণ করবেন। পাশাপাশি দেশে ফেরার জন্য ‘প্ল্যান এ, বি, সি, ডি’ প্রস্তুত রাখা হয়েছে, তবে কোনটা কার্যকর হবে তা পুরোপুরি নির্ভর করছে শেখ হাসিনার সিদ্ধান্ত এবং ভারত সরকারের অনুমতির ওপর।

তবে নির্ধারিত ১৬ ডিসেম্বর শেখ হাসিনা আদৌ বাংলাদেশে ফিরতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক চিঠির পর্যালোচনার কথা জানালেও এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত। সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি পর্যালোচনার অধীনে আছে বললেও ভারতীয় বিশ্লেষকরা বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নাকচ করছেন। এর বাইরে এক আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করলেও বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট বা কোনো ভ্রমণ নথি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ ছাড়া শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্ত দেশের অভ্যন্তরে আগামী সপ্তাহের দলীয় আন্দোলনের গতিপ্রকৃতির ওপরও নির্ভর করছে বলে জানান এক নেতা।

আইনি ও কূটনৈতিক জটিলতার মধ্যেও ভারতে ও অন্যান্য দেশে অবস্থানরত নেতা-কর্মীরা দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ জানান, কয়েক মাস ধরে প্রস্তুতি নেওয়ার পর এখন চূড়ান্ত সাংগঠনিক কাজ চলছে এবং হাসিনাকে স্বাগত জানাতে মাঠপর্যায়ের কর্মীদের ঢাকায় সংগঠিত করার প্রক্রিয়া অব্যাহত আছে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, দেশে ফেরা একটি চলমান প্রক্রিয়া এবং বিভিন্ন দেশে থাকা নেতা-কর্মীরা ধাপে ধাপে ফিরছেন। গ্রেপ্তারের ঝুঁকি থাকা সত্ত্বেও গত দেড় মাসে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৩০০ তরুণ ও যুবক ভারত ও অন্য দেশ থেকে বাংলাদেশে ফিরে এসেছেন বলে দাবি করেছেন দলীয় নেতারা। প্রতিকূল পরিস্থিতির মধ্যও শেখ হাসিনা গত এক বছর ধরে ভার্চ্যুয়াল মাধ্যমে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দলকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮: ১১আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮: ২৩