তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। দুই সপ্তাহের তীব্র দর-কষাকষির পর সম্মেলনের প্রধান সমঝোতা চুক্তিটি শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বৃটেন এবং উন্নয়নশীল বিশ্বের বেশ কয়েকটি দেশ প্রস্তাবিত এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। মূল খসড়াটিতে জলবায়ু পরিবর্তনের প্রধান চালক জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা গড়ায় রোববার বিকেল পর্যন্ত। সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার তৈরি ‘আনতালিয়া প্যাক্ট’ নামের খসড়াটি পাসের জন্য প্রয়োজনীয় ঐকমত্য অর্জনে ব্যর্থ হয়। ইইউর পক্ষে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারা ও’ব্রায়েন স্পষ্ট জানিয়ে দেন, প্রস্তাবিত এই চুক্তি সময়ের দাবি মেটাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মূল চালক জীবাশ্ম জ্বালানিকে এড়িয়ে চলা কোনো সিদ্ধান্ত ইইউ মেনে নেবে না। তার এই বক্তব্যের পর সম্মেলন কক্ষে করতালি ওঠে এবং পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ে একই ধরনের আপত্তি জানায়।

১৩০টিরও বেশি দেশের দাবি সত্ত্বেও আনতালিয়া প্যাক্টে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার’ কোনো অঙ্গীকার রাখা হয়নি। বরং এতে ‘কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ’ (সিসিএস) প্রযুক্তির একটি বিতর্কিত ধারা যুক্ত করা হয়। পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, এই প্রযুক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে দীর্ঘায়িত করবে। সিসিএস প্রযুক্তি অন্তর্ভুক্তির পক্ষে সৌদি আরব অবস্থান নিলেও আফ্রিকা গ্রুপ, চীন ও পাকিস্তান চুক্তির সরাসরি বিরোধিতা করেনি।

সম্মেলনের সভাপতি ও তুরস্কের মন্ত্রী মুরাত কুরুম ঐকমত্য না হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তারা কারও ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। যেহেতু নথিতে সবার সম্মতি নেই, তাই মূল সিদ্ধান্তটি গৃহীত হয়নি। তবে পুরো সম্মেলন যাতে একেবারে ব্যর্থ না হয়, সেজন্য উচ্চ-কার্বন শিল্পের শ্রমিকদের নিম্ন-কার্বন অর্থনীতিতে রূপান্তরে সহায়তাসহ আনুষঙ্গিক কিছু বিষয়ে সিদ্ধান্ত পাস করা হয়েছে। আনতালিয়া প্যাক্টে অর্থনীতির বিদ্যুতায়ন, দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলোর অর্থায়ন এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু জীবাশ্ম জ্বালানি ইস্যুতে অটল অবস্থানের কারণে মূল চুক্তিটি গৃহীত হয়নি।