চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমহনী বাজারে এক ফার্নিচার ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে নুরুল আবছার চৌধুরী (৪০) নামের ওই ব্যবসায়ী নিজের দোকানে বসা থাকা অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত গুলি চালায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে তেমহনী বাজারে আসে। এরপর তারা দোকানে বসা থাকা নুরুল আবছার চৌধুরীকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

এই হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।