চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ও ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দীন কাদের চৌধুরীর ১১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গহিরা কলেজ অডিটোরিয়ামে এক স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, সালাউদ্দীন কাদের চৌধুরী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করেছেন। কোনো রাজনৈতিক প্রতিকূলতা কিংবা নানা ষড়যন্ত্র তাকে নিজের আদর্শ ও বিশ্বাস থেকে বিচ্যুত করতে পারেনি।

স্মরণসভায় বক্তারা আরও উল্লেখ করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি নিজ জনপ্রিয়তা ও রাজনৈতিক নেতৃত্বের অনন্য স্বাক্ষর রেখেছেন। সংসদীয় রাজনীতিতে তার প্রজ্ঞা, সাহস, সুদৃঢ় অবস্থান ও দূরদর্শিতা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং দেশের জন্য অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অতিথিরা।

গহিরা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল হুদা চেয়ারম্যান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব ফিরোজ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন একই জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয়ন কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি তারেক আহমেদ।

এই উপলক্ষে আয়োজিত স্মরণসভার দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দীন কাদের চৌধুরীর সন্তান ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সন্তান সাকের কাদের চৌধুরী।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য উপস্থাপন করেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আজম খান ও আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউছুফ চৌধুরী, সহসভাপতি সাবের সুলতান কাজল, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী নুর এবং উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টারসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে চট্টগ্রাম উত্তর জেলা, রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন।

স্মরণসভার আগে দিনটি উপলক্ষে সকালে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং একাধিক শিক্ষা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গহিরায় সালাউদ্দীন কাদের চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে গহিরা বক্স আলী চৌধুরী জামে মসজিদে তার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করার পর সর্বস্তরের মানুষ একে একে শ্রদ্ধা জানান। শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনভর গহিরায় তার গ্রামের বাড়িতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত পরিবেশের সৃষ্টি হয়।