যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইক ২০২৬-এর রানওয়েতে হেঁটে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন ফ্যাশন ডিজাইনার ও মডেল রাকিব হাসান। গত ২৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড হাইল্যান্ড এলাকার ডলবি থিয়েটারে এই আন্তর্জাতিক ফ্যাশন আসর অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে একমাত্র বাংলাদেশি মডেল হিসেবে অংশগ্রহণ করে তিনি বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের জন্য এক বিশেষ গৌরব বয়ে এনেছেন।

নতুন পরিবেশে নিজের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রাকিব হাসান। ফ্যাশন জগতে কাজের পূর্ব অভিজ্ঞতা ও মডেলিংয়ের প্রতি গভীর আগ্রহকে পাথেয় করে তিনি ধীরে ধীরে নিজের নতুন পথচলা শুরু করেন। আন্তর্জাতিক মিডিয়া ও বৈশ্বিক ফ্যাশন অঙ্গনে নিজের দৃঢ় অবস্থান তৈরির প্রচেষ্টায় অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন এই তরুণ মডেল। ডলবি থিয়েটারের আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই উল্লেখযোগ্য উপস্থিতি সেই ধারাবাহিক প্রচেষ্টারই এক বড় অর্জন।

একাধারে ফ্যাশন ডিজাইনার হিসেবে অভিজ্ঞতা এবং মডেলিংয়ের প্রতি অনুরাগ রাকিবকে নতুন সব চ্যালেঞ্জ গ্রহণ ও পেশাগত দক্ষতা বিকাশে অনুপ্রাণিত করছে। আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে রাকিব হাসানের এই অংশগ্রহণ কেবল তাঁর ব্যক্তিগত সাফল্যই প্রকাশ করে না, বরং বৈশ্বিক ফ্যাশনে বাংলাদেশের তরুণ প্রতিভাদের এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনাকেও সামনে তুলে ধরে। ভবিষ্যতে আরও বড় ধরনের সাফল্যের মাধ্যমে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি ও পরিচিতি বৃদ্ধি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও ফ্যাশন সংশ্লিষ্টরা।