সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার(৩০ সেপ্টেম্বর) বিকেলে ছিনতাইকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী লামারপাড়ার তোফায়েল আহমেদ প্রকাশ টুলু ড্রাইভারের পুত্র মোঃ ফয়সাল (২৬) ও একই এলাকার ফরিদুল আলমের পুত্র ইব্রাহিম (২৫)।

থানা পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় স্থানীয় সঞ্জয় দাশকে বাস ষ্টেশন থেকে ডেকে নিয়ে ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনিতে আটকে রেখে মারধর করে অভিযুক্তরা। পরে তার মার কাছ থেকে বিকেশে টাকা দাবী করে জিম্মি করে। বিষয়টি গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে আটক করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, উপজেলার ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনী থেকে ফয়সাল ও ইব্রাহিম নামের দুই ছিনতাইকারীকে আলামতসহ আটক করা হয়েছে৷ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর একইদিন জেল হাজতে প্রেরণ করা হয়েছে।