জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোনের আয়োজনে আজ শনিবার(০ ২ এপ্রিল) সকালে লামার জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় মেডিকেল ক্যাম্পেইনে আগত মেডিকেল অফিসারদের ব্রিফিং দিয়ে সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোন কমান্ডার।
এই সময় জোন কমান্ডার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, বাংলাদেশ মেনাবাহিনী ১৯৭২ সাল থেকে এই অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনগোষ্টির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সেনাবাহিনী আলীকদম জোন নিরাপত্তা, শিক্ষা, যোগাযোগসহ সকল সেক্টরে উন্নয়ন কাজ করে যাচ্ছে।জোন কমান্ডার লে:কর্ণেল মঞ্জুরুল হাসান পিবিজিএম, পিএসসি বলেন, প্রতি মাসে চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে জনগোষ্টিকে বিনামূল্যে সব ধরণের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে চলছেন।
সকাল থেকে দিন ব্যাপি প্রায় আড়াই হাজার রোগিকে সিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে ১০ টি বুথে ২০ জন (ডাক্তার) মেডিকেল অফিসার এই সেবা দেন।বিশেষজ্ঞ ডাক্তাররা যে সমস্ত চিকিৎসা সেবা দিয়েছেন তা হচ্ছে; চোখের সমস্যা, নাক কান গলা, হূদরোগ, বক্ষবেদী লিভার কিডনি, চর্ম যৌন রোগ। শিশু বিভাগ; প্রসূতি ধাত্রীবিদ্যা স্ত্রীরোগ, নিউরোমেডিসিন, পেইন, ক্লিনিক বাত ব্যথা,ফিজিক্যাল মেডিসিন বিভাগ। এছাড়াও যে সমস্ত পরীক্ষা করা হয়েছে সে গুলো হচ্ছে ফিজিওথেরাপি, ডায়াবেটিস টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি ও আলট্রাসনোগ্রাফি।