*ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: মাদক ব্যবসায়ীর হুমকির মুখে পড়েছে মাওলানা আবুল বশর এর পরিবার। মাদক ব্যবসায়ী আবছার ও সহযোগিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার পর থেকে নিরাপত্তাহীনতার মধ্যে আছেন বলে জানিয়েছেন বোরহান উদ্দীন।

তিনি অভিযোগে বলেছেন, আবছার আমার প্রতিবেশি হয়। গত বেশ কিছুদিন আগে কে বা কারা তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে আবছার আমাকে সন্দেহ করে। আমি তাকে বলেছি এ সংক্রান্ত বিষয়ে আমি কিছুই জানিনা। কিন্তু আবছার তার সহযোগিরা তা বিশ্বাস করতে পারেনি।

এর সুত্র ধরে আবছার তার ছেলে সৌরভসহ একদল মাদক সন্ত্রাসী আমাকে ও বেড়াতে আসা আমার ফুফাত ভাই সাংবাদিক আহমদ কবিরকে হত্যা করার জন্য রাতের অন্ধকারে হামলা চালায়। পরে পুলিশ এ ঘটনার খবর পেয়ে আমাদের উদ্ধার করেন। আমরা ভাগ্যত্রমে বেঁচে যায়। কিন্তু আজ পর্যন্ত ঘটনায় জড়িত একজন সন্ত্রাসীও গ্রেফতার হয়নি।

স্থানীয় সুত্রগুলো জানান, আনোয়ারা উপজেলার বারখাইন দক্ষিণ শিলাইগড়া গ্রামের জহির মাঝির পুত্র আবছার, সেলিমসহ বেশ কয়েক ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকার লোকজনের অভিযোগ। বিগত সরকারের আমলে লোকজনের আশ্রয় প্রশ্রয়ে মাদক ব্যবসা করে তারা শুন্য থেকে কোটিপতি বনে যায়। এলাকায়ও এই মাদক ব্যবসা ছড়িয়ে দেয়। এতে সব শ্রেণীর মানুষ বিশেষ করে উঠতি বয়সের যুবকরা মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। প্রতিরাতেই আতঙ্ক ছড়িয়ে দেয় এই মাদক ব্যবসায়ীরা। হৈ হুল্লুডে মেতে উঠে মাদকাসক্তরা। এ কারণে এলাকার লোকজনকে থাকতে হয় আতঙ্কে। দেখা দিয়েছে উদ্ধেগ উৎকণ্ঠাও।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেছেন, আবছার তার লোকজন মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত মাসের ১৪ তারিখে রাত ১২টার দিকে মাদক ব্যবসায়ী আবছারের নেতৃত্বে এই হামলা হয় বলে বোরহান জানান।