চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার হারবাং বাস ষ্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান করতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়া পুলিশ অফিসার হলেন হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই রুপন বড়ুয়া (৪৫)।
পুলিশ সূএে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিন্হিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে অভিযানে যান হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম। অভিযান শেষে ফেরার পথে হারবাং বাস ষ্টেশনে অসুস্থতা অনুভব করলে এএসআই রুপন বড়ুয়াকে দ্রুত বরইতলী নতুন রাস্তার মাথা মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই রুপন বড়ুয়ার নেতৃত্বে মাদক ব্যবসায়ী জুনাইদ (৪০) কে আটক করে পুলিশ। তাকে ধরে নিয়ে আসার সময় হঠাৎ এএসআই রুপন বড়ুয়া হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তিনি বমি এবং পেশ্রাব করে দেন। হাতের মুষ্টি বন্ধ করে ফেলেন। তখন তাকে দ্রুত ঘটনাস্হল থেকে স্হানীয়দের সহযোগীতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা শেষে এএসআই রুপন বড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কক্সবাজার পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য এএসআই রুপন কান্তি দে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে স্ট্রোক জনিত কারনে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এছাড়াও মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যা তথ্য প্রচারণায় সকলকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।




