কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর-এর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় বিভূতি ভূষণ সেন মিলনায়তন হলরুমে, ব্রাহ্ম মন্দির, কক্সবাজার-এ এ সভা আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদাম দাশ।

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বেন্টু দাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বাসুদেব ধর বলেন, “অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।” সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্প্রদায়ের স্বার্থ রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

সভাটি পারস্পরিক মতবিনিময় ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।