বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ব্যস্ততম প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে ময়লার স্তূপ জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘ সময় পার হলেও এসব ময়লা অপসারণে পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে।

আজ শনিবার (১৪ মার্চ) সরেজমিনে চকরিয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে ও ফুটপাতজুড়ে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও পচা খাবার, প্লাস্টিক ও নানা বর্জ্যের স্তূপ জমে সড়কের একাংশ দখল করে নিয়েছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশে এসব ময়লা পড়ে থাকলেও নিয়মিত পরিষ্কারের কোনো ব্যবস্থা দেখা যায় না। ফলে দুর্গন্ধে রোজাদার পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা চরম অস্বস্তিতে পড়ছেন। অনেকেই নাক চেপে বা দ্রুত এলাকা পার হয়ে যেতে বাধ্য হচ্ছেন।

একাধিক ভুক্তভোগী জানান, “রাস্তায় ফেলা ময়লা-আবর্জনার গন্ধে এখানে দাঁড়ানোই দায় হয়ে গেছে। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু পৌরসভার কোনো উদ্যোগ চোখে পড়ে না।”

স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, ময়লার দুর্গন্ধের কারণে ক্রেতারা দোকানে আসতে চাইছেন না, এতে ব্যবসায়ও প্রভাব পড়ছে।

এ বিষয়ে চকরিয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সচেতন মহলের দাবি, চকরিয়া একটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও যদি প্রধান সড়কের এমন নাজুক অবস্থা হয়, তবে তা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত সময়ের মধ্যে নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।