চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মো.আবদুল হামিদ (৪০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এসএমচর (সাকের মোহাম্মদ চর) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো.আবদুল হামিদ উপজেলার কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার বাসিন্দা। তিনি একটি তামাক কোম্পানীতে শ্রমিকের কাজ করতো।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, দুপুরে এসএমচর এলাকার মসজিদের পুকুরে গোসল করতে নামেন আবদুল হামিদ। পুুকুরে ডুব দেয়ার আধঘন্টা পার হয়ে গেলেও তার খোঁজ মিলছিলো না। স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর পুকুরের এক পাশ থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কাকারা ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আবু নাঈম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শ্রমিক নিহতের ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশের অনুমতি সাপেক্ষে দাফনের ব্যবস্থা নেয়া হবে।