রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এই কার্যক্রমের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাতার। শুক্রবার তেহরানে পৌঁছেছে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
দেশের জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌবাহিনীর ২২ দিনব্যাপী অভিযানে ৬১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণের দাবিতে ইতালিজুড়ে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ ও শ্রমিকেরা বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
রাঙামাটির সাজেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের সুবিধার্থে একদিনের জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
ইসরায়েলে সরকার গঠনের আলোচনা প্রকাশ্যে না হলেও ক্যামেরার আড়ালে নীরব তৎপরতা চলছে বলে জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। বেনিয়ামিন নেতানিয়াহুর জোট বড় ধাক্কা খেয়েছে বলে দাবি তার।
দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের ডাকা কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবান যোদ্ধাদের বিভিন্ন সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবারের ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার এই পাল্টা আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে পাক সেনাবাহিনীর একটি সূত্র।