জাহিদ হাসান, লামা প্রতিনিধি: লামায় সফরে এসে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মিণী মিসেস মেহ্লাপ্রু। আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস…
মাগুরা প্রতিনিধি: মাগুরায় ইয়াবাসহ কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা সস্ত্রীক গ্রেফতার হয়েছেন। সোমবার সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার শ্রীপুর উপজেলার রামনগর থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় রামনগর গ্রামে…
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক চালক নিহত হয়েছেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আব্দুল জলিল নামে ট্রাক চালকের লাশ উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের…
রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তারাগঞ্জ থানার…
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: “শতভাগ ভর্তির হার জাতির অহংকার, আপনার সন্তানের বয়স হলে ছয় ভর্তি কর বিদ্যালয় এবং ছেলে মেয়ে বিভেদ নাই চল সবাই স্কুলে যাই” এসব স্লোগানে আজ সোমবার (০৯ জানুয়ারি) ঈদগাঁওর জালালাবাদে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। ভর্তির হার…
লিটন কুতুবী, কুতুবদিয়া: প্রেমের মরা জলে ডুবে না, দেবর ভাবীর পরকিয়া প্রেমের স্বীকৃতি প্রতিষ্ঠিত করতে মাষ্টার মাইন্ডে পরিকল্পিতভাবে স্ত্রী স্বামীকে হত্যা করে দীর্ঘ আড়াই বছর পালিয়ে থাকার পর পুলিশের জালে অবশেষে ধরা পড়ে গেল দিল জাহান। পাপ বাপকে ছাড়ে না, কথাটি…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আশিকুর রহমান আশিক নামের এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার (০৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে শহরের অবকাশের সামনে এ ঘটনা ঘটে। আশিক শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। আশিক দৈনিক পর্যবেক্ষণ নামের একটি পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া…
বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ১১ জানুয়ারি সকাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সাত দিনের নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।আজ সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির…
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।আজ সোমবার (০৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে…
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় কোদলের হাতলের ভিতরে পলিব্যাগে ঢুকিয়ে অভিনব কায়দায় পাচারকালে ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (০৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা বনবিটের…
জাহিদ হাসান, লামা প্রতিনিধি: বান্দরবানের আলীকদম জোনের (৩১ বীর) মাতামুহুরী রিজার্ভ বাগান সংলগ্ন গয়ামঝিরি নামক স্থান থেকে নয়শ্ ঘনফুট সেগুন গাছের টুকরো জব্দ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ জানুয়ারি সেনা সদস্যরা এসব কাঠ জব্দ করেন। জব্দকৃত কাঠের বাজার মূল্য…