ক্রাইম প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি স্বর্ণের বার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেটসহ মো. আরমান উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। আটককৃত ব্যক্তি শারজাহ থেকে এসেছিলেন। গত সোমবার ‘বিএস ৩৪৬’ ফ্লাইটের যাত্রী আরমান গ্রিন চ্যানেল অতিক্রমের পর কাস্টমস গোয়েন্দাদের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু পাওয়া না গেলেও তার ব্যাগে কায়িক পরীক্ষা করলে পলিথিন ব্যাগের ভেতর ৭ পিস স্বর্ণের বার এবং ১ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সুলতান মাহামুদ জানান, গোপন খবরের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তারের মহাপরিচালক এর নির্দেশনায় শারজাহ থেকে আসা যাত্রীকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।